News Flash

  • Home
  • খেলা
  • IPL : রাহানে এলেন কেকেআরে, নিলামের দ্বিতীয় দিনে বড় চমক নাইটদের
Image

IPL : রাহানে এলেন কেকেআরে, নিলামের দ্বিতীয় দিনে বড় চমক নাইটদের

বেঙ্গালুরু, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : আইপিএল নিলামের দ্বিতীয়দিন রবিবার নজর ছিল দেশি বিদেশি এক ঝাঁক প্লেয়ারের দিকে। আর শুরুতেই ভারতের অন্যতম ভরসমান ব্যাটসম্যান রাহানেকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।

এদিন আইপিএল নিলামের দ্বিতীয় দিনে বেস প্রাইজেই নাইটদের ঘরে এসেছেন রাহানে। তাঁকে ১ কোটি টাকায় কিনেছেন শাহরুখরা। এদিন নিলাম শুরুর আগে কেকেআরের হাতে ছিল ১২ কোটি টাকা। এখন দেখার সেই টাকায় আর কে কে কলকাতার ঘরে আসে।
এদিন নজরে আছে একাধিক ভারতীয় খেলোয়াড়। তার মধ্যে উল্লেখযোগ্য নাম ছিল অজিঙ্ক রাহানের। নিলামে তাঁর নূন্যতম মূল্য ছিল ১ কোটি টাকা। নিলামের শুরুতেই রাহানের জন্য ঝাঁপায় একমাত্র কলকাতা নাইট রাইডার্স। তাই ১ কোটি টাকাতেই তাঁকে কিনল শাহরুখের দল।

গতকালই শ্রেয়স আইয়রকে ১২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে কলকাতা। প্যাট কামিন্সকে ৭ কোটি ২৫ লক্ষে। এবার সেই দলে এল রাহানে। ভারতের অন্যতম নির্ভরযোগ্য মিডিল অর্ডার ব্যাটসম্যান।
অন্যদিকে, গতবারের আইপিএলে ওপেনার হিসেবে নজর কেড়েছিলেন ভেঙ্কটেশ আইয়র। তাঁকে এবারও নিজের দলে রেখে দিল কলকাতা। তবে তাঁর সঙ্গে যোগ্য ওপেনারের অপেক্ষায় ছিল কলকাতা। রাহানে দলে আসায় সেই অভাব মিটবে বলে মনে করছেন অনেকে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top