News Flash

  • Home
  • দিনের খবর
  • Fire : গ্যাস সিলিন্ডার ফেটে নারকেলডাঙায় বাড়িতে আগুন, কেউ হতাহত হননি
Image

Fire : গ্যাস সিলিন্ডার ফেটে নারকেলডাঙায় বাড়িতে আগুন, কেউ হতাহত হননি

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগল কলকাতার নারকেলডাঙা এলাকায় অবস্থিত একটি দোতলা বাড়িতে। শনিবার রাত ১০.৪০ মিনিট নাগাদ নারকেলডাঙা নর্থ রোডের একটি দোতলা বাড়িতে ভয়াবহ আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা দু’টি বিস্ফোরণের শব্দ শুনতে পান, দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়িটি।

খবর পাওয়া আগুন নেভাতে আসে দমকলের মোট আটটি ইঞ্জিন। কিন্তু, ঘিঞ্জি এলাকা হওয়ায় সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। পরে দমকল কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি। রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান দমকলের। খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানা গিয়েছে।

Releated Posts

ভয়েস স্যাম্পল সংগ্রহের সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-র জারি করা ভয়েস স্যাম্পল সংগ্রহের নোটিসকে চ্যালেঞ্জ করে…

ByByNews Desk Jun 25, 2026

তারাতলায় গুদামের ছাদ ধস: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামের ছাদ ধসে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য…

ByByNews Desk Jun 25, 2026

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top