News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident : জম্মু-কাশ্মীরের রিয়েসিতে খাদে গাড়ি পড়ে গিয়ে মৃত যুবক, আহত ৬ জন
Image

Accident : জম্মু-কাশ্মীরের রিয়েসিতে খাদে গাড়ি পড়ে গিয়ে মৃত যুবক, আহত ৬ জন

জম্মু, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়েসি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩০ বছর বয়সী এক যুবকের, এছাড়াও ৬ জন আহত হয়েছেন। শনিবার গভীর রাত একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রিয়েসি জেলার কালীধর এলাকায়। জে কে ১১ বি-২৯২৮ নম্বরের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ জাভেদ নামে এক যুবকের। আহত হয়েছেন ৬ জন, তাঁদের নাম হল-মহম্মদ হাফিজ, ওয়াসিম আঞ্জুম, মহম্মদ তাজ, মহম্মদ আরিফ, জাহির আহমেদ ও আমির। প্রত্যেককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল গাড়িটি, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

দাতিয়া উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি, ৩০ জুলাই ভোট, ৩ আগস্ট গণনা

দাতিয়া, ২ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি বৃহস্পতিবার জারি করল ভারতের নির্বাচন কমিশন। এর ফলে…

ByByNews Desk Jul 2, 2026

ধানবাদে ৭০০ দাগি অপরাধীকে হাজির করিয়ে অপরাধ ছাড়ার শপথ করাল পুলিশ

ধানবাদ, ২ জুলাই (আইএএনএস): অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধমূলক অতীত থাকা ব্যক্তিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিল…

ByByNews Desk Jul 2, 2026

এখনই পেট্রল-ডিজেলের দাম কমানো সম্ভব নয়: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): এই মুহূর্তে পেট্রল ও ডিজেলের খুচরো দাম কমানোর কোনও যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 2, 2026

সংখ্যাগরিষ্ঠতার জোরেই তৃণমূলের নাম ও প্রতীক আমাদের প্রাপ্য: নির্বাচন কমিশনে দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের

কলকাতা, ২ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর নেতা, বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top