News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Rajnath Singh: মোদীজির নেতৃত্বে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ভারত, উত্তরাখণ্ডে ভোট-প্রচারে রাজনাথ
Image

Rajnath Singh: মোদীজির নেতৃত্বে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ভারত, উত্তরাখণ্ডে ভোট-প্রচারে রাজনাথ

বাঘেশ্বর (উত্তরাখণ্ড), ১২ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ভারত। উত্তরাখণ্ডে ভোট-প্রচারে বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং। শনিবার উত্তরাখণ্ডের বাঘেশ্বর জেলার কাপকোটে নির্বাচনী জনসভা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, “বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ভারত। এর আগে যখন ভারত বৈশ্বিক মঞ্চে কথা বলেছিল, বিশ্ব মনোযোগ দিয়ে শোনেনি। বর্তমানে ভারত যখন বৈশ্বিক প্ল্যাটফর্মে কথা বলে, সারা বিশ্ব মনোযোগ দিয়ে তা শোনে।”

কংগ্রেসকে অক্রমণ করে রাজনাথ সিং আরও বলেছেন, “কংগ্রেসকে প্রশ্ন করা উচিত, তাঁরা কেন উত্তরাখণ্ডকে অটল বিহারী বাজপেয়ীর দেওয়া বিশেষ মর্যাদা বাতিল করল? কী অপরাধ ছিল? তবুও, রাজ্যের মানুষ আপনাদের বিশাল হৃদয় দেখিয়েছে এবং সময়ে সময়ে রাজ্যে কংগ্রেস সরকার গঠন করেছে।” রাজনাথের কথায়, “অটল বিহারী বাজপেয়ী উত্তরাখণ্ডকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন৷ কিন্তু কংগ্রেস যখন রাজ্য ও কেন্দ্রে ক্ষমতায় আসে, তখন বিশেষ মর্যাদা কেড়ে নেয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সেই মর্যাদা ফিরিয়ে দেন।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top