News Flash

Image

Burnt woman : ধর্মনগরে অগ্নিদগ্ধ মহিলা

ধর্মনগর, ১২ ফেব্রুয়ারি : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এক মহিলা অগ্নিদগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধ মহিলার নাম চম্পা মালাকার। তার স্বামীর নাম মতিলাল মালাকার।


ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে রান্না করার পর ওই মহিলা উনুনে আগুনের পরশ নিচ্ছিলেন। তখনই মহিলার পরিধেয় কাপড়ে আগুন ধরে যায়। আগুনে তার শরীরের ৯০ শতাংশ ঝলসে গেছে। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে মহিলাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় ধর্মনগর জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, অসাবধানতার কারণেই মহিলা অগ্নিদগ্ধ হয়েছেন। জিবি হাসপাতাল সূত্রের খবর মহিলার অবস্থা সঙ্কটজনক।

Releated Posts

জিবি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ৫ জুলাই ৬ ঘণ্টার ধর্না, ঘোষণা বিরজিত সিনহার

কৈলাসহর, ২ জুলাই: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) এবং জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্তের তীব্র…

ByByReshmi Debnath Jul 3, 2026

প্রশাসনিক কাজে আরও স্বচ্ছ এবং দক্ষতা আনার লক্ষ্যে সচিবালয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবের নির্দেশমূলে সরকারি কাজে দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন…

ByByReshmi Debnath Jul 3, 2026

ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ১১৪.৯০ কোটি টাকার গ্রামীণ সড়ক প্রকল্পের অনুমোদন, উপকৃত হবে ৪০-র বেশি জনবসতি

আগরতলা, ২ জুলাই: পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-এর আওতায় একাধিক গ্রামীণ সড়ক নির্মাণ…

ByByReshmi Debnath Jul 3, 2026

৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের জনদাবিতে এসডিএম অফিসে সিপিআইএমের ডেপুটেশন ও পথসভা

আগরতলা, ২ জুলাই: আগরতলা পুর নিগমের ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের একাধিক জনস্বার্থমূলক দাবি তুলে ধরে সদর মহকুমা শাসকের…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top