News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP: পঞ্জাব ভোটের জন্য ইস্তেহার প্রকাশ বিজেপি–জোট দলের, পুরী বললেন স্থিতিশীল সরকার প্রয়োজন
Image

BJP: পঞ্জাব ভোটের জন্য ইস্তেহার প্রকাশ বিজেপি–জোট দলের, পুরী বললেন স্থিতিশীল সরকার প্রয়োজন

জলন্ধর, ১২ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি-পঞ্জাব লোক কংগ্রেস ও শিরোমণি অকালি দল (সংযুক্ত)। শনিবার জলন্ধরে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা হরদীপ সিং পুরী বলেছেন, “পঞ্জাব অতি স্পর্শকাতর একটি সীমান্তবর্তী রাজ্য।” তিনি জোর দিয়ে বলেন, “পঞ্জাবের মতো রাজ্যের ভালোর জন্য ক্ষমতায় এমন ধরনের মানুষজনকে চাই যাঁরা নিজেরাও স্থিতিশীল।”

নির্বাচনী ইস্তেহারে ঋণ মকুব, ফল, শাকসবজি, ডাল এবং তৈলবীজের জন্য ন্যূনতম সমর্থন মূল্য (এমএসপি)-সহ অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পঞ্জাবে বিজেপি, প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর নেতৃত্বাধীন পঞ্জাব লোক কংগ্রেস এবং শিরোমনি আকালি দল (সংযুক্ত) জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবের ১১৭ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ, ১০ মার্চ ভোট গণনা হবে।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top