News Flash

  • Home
  • খেলা
  • IPL : আইপিএলের শুরুতে দলই পেলেন না বাংলাদেশের শাকিব, অবিক্রিত স্মিথ, মিলার, রায়না, ঋদ্ধিমানও
Image

IPL : আইপিএলের শুরুতে দলই পেলেন না বাংলাদেশের শাকিব, অবিক্রিত স্মিথ, মিলার, রায়না, ঋদ্ধিমানও

বেঙ্গালুরু, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার আইপিএল ২০২২-র নিলামের প্রথম দিন দল পেলেন না বিশ্বের একাধিক তারকা ক্রিকেটার। তাঁদের মধ্যে অন্যতম বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। দল পেলেন না অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ, দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার এবং ভারতের সুরেশ রায়না ও ঋদ্ধিমান সাহাও।

শাকিবকে নিয়ে প্রতিবছর আইপিএলেই আগ্রহ থাকে। আইসিসির টি-২০ ক্রিকেটের অলরাউন্ডারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শাকিব। এক দিনের ক্রিকেটে অলরাউন্ডারদের ক্রমতালিকায় রয়েছেন শীর্ষে। তাও আইপিএলের কোনও দলই তাঁকে নিতে আগ্রহ দেখাল না।
আইপিএলে শাকিবের রেকর্ড খারাপ নয়। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন শাকিব। আইপিএলে ৭১ ম্যাচে ৭৯৩ রান করেছেন। রয়েছে দু’টি অর্ধশতরানের ইনিংস। ব্যাটিং গড় ১৯.৮২। স্ট্রাইক রেট ১২৪.৪৮। বল হাতে নিয়েছেন ৬৩ উইকেট। সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট। ওভার প্রতি খরচ করেছেন ৭.৪৩ রান।

দীর্ঘ দিন দেশকে নেতৃত্ব দিয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার। বাংলাদেশের শাকিব ছাড়াও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তথা অস্ট্রেলীয় তারকা স্টিভ স্মিথ, প্রোটিয়া ডেভিড মিলারও এদিন কোন দল নিতে আগ্রহ দেখাল না।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top