News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Rahul Gandhi: বিজেপি ২০১৭ নির্বাচনে দুর্নীতির মাধ্যমে গোয়ার জনগণের রায়কে চুরি করেছে, অভিযোগ রাহুল গান্ধীর
Image

Rahul Gandhi: বিজেপি ২০১৭ নির্বাচনে দুর্নীতির মাধ্যমে গোয়ার জনগণের রায়কে চুরি করেছে, অভিযোগ রাহুল গান্ধীর

পানাজি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : বিজেপি ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে দুর্নীতির মাধ্যমে গোয়ার জনগণের রায়কে চুরি করেছে বলে অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার গোয়া বিধানসভা নির্বাচন সামনে রেখে এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের প্রাক্তন প্রধান বলেন, গোয়াতে বেকারত্ব দেখা যায়। গোয়া রাজ্যই জানে এখানকার পর্যটন খাতের অবস্থা এবং খনির সমস্যা। বিজেপি জনগণের চুরি করেছে। গত নির্বাচনে জনগণ কংগ্রেস পার্টির সরকারকে বেছে নিয়েছিল। বিজেপি দুর্নীতি ও টাকা দিয়ে গোয়ার রায়কে চুরি করেছে।

তিনি আরও বলেন, আমরা গোয়াকে কয়লা কেন্দ্রে পরিণত হতে দেব না। এটি দেশের স্বার্থে নয়। গোয়ার জনগণ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নেওয়া প্রকল্পগুলি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আমরা কৃষি আইনের মতো ওই প্রকল্পগুলো হতে দেব না।
প্রসঙ্গত, রাজ্যে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৪০টি আসনের মধ্যে ১৯টি আসন জিতেছিল, আর বিজেপি ১৪টি আসন জিতেছিল।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top