News Flash

  • Home
  • দিনের খবর
  • Fire : গুজরাটের ভারুচে ফার্মা কোম্পানিতে ভয়াবহ আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির শঙ্কা
Image

Fire : গুজরাটের ভারুচে ফার্মা কোম্পানিতে ভয়াবহ আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির শঙ্কা

আঙ্কেলেশ্বর, ১১ ফেব্রুয়ারি (হি.স.): গুজরাটের ভারুচ জেলার আঙ্কেলেশ্বর জিআইডিসি-তে ভয়াবহ আগুন লাগল একটি ফার্মা কোম্পানিতে। শুক্রবার বেলা এগারোটা নাগাদ ফার্মাসিউটিক্যাল তৈরির কোম্পানিতে ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই শ্রী মহাকালী ফার্মা কোম্পানির চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন, দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

দমকল সূত্রের খবর, বেলা এগারোটা নাগাদ আঙ্কেলেশ্বর জিআইডিসি-তে খাজা ক্রস রোডের কাছে শ্রী মহাকালী ফার্মা কোম্পানিতে আগুন লাগে। ভিতরে থাকা সমস্ত কর্মীদের তৎক্ষণাৎ বাইরে বের করে দেওয়া হয়। দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দু’টি গাড়ি, একটি ট্রাক, একটি মিনি ট্রাক পুড়ে গিয়েছে।

Releated Posts

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026

সুপ্রিম কোর্টে আবু সালেমের অকাল মুক্তির আবেদন খারিজ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত আবু সালেমের জেল থেকে অকাল মুক্তির…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top