News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : চাকুরীর দাবিতে হোমিওপ্যাথিক চিকিত্সকদের বিক্ষোভ
Image

Protest : চাকুরীর দাবিতে হোমিওপ্যাথিক চিকিত্সকদের বিক্ষোভ

আগরতলা, ১১ ফেব্রুয়ারি : হোমিওপ্যাথিক বেকার চিকিৎসকরা তাদেরকে স্থায়ী পদে নিযুক্তির দাবিতে স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ হয়েছেন। বেকার হোমিওপ্যাথিক চিকিৎসকরা নেহেরু পার্কের সামনে থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার অফিসের সামনে সমবেত হন। সেখান থেকে এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের সচিব এর সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন।


ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেকার হোমিওপ্যাথিক চিকিৎসকরা বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে হোমিওপ্যাথিক চিকিৎসক নিয়োগ করা হচ্ছে না। ফলে হোমিওপ্যাথিক বেকার চিকিৎসকদের দুঃখ-দুর্দশা চরম আকার ধারণ করেছে। অবিলম্বে  টিপিএসসির মাধ্যমে স্থায়ী পদে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিয়োগ করার জন্য তারা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন।


বেকার হোমিওপ্যাথিক চিকিৎসকরা জানান, বর্তমানে ছয় শতাধিক বেকার চিকিৎসক রয়েছেন। অথচ রাজ্য স্বাস্থ্য দপ্তরে তাদেরকে নিয়োগ করার জন্য কোন শূন্যপদ তৈরি করা হচ্ছে না বলে তারা অভিযোগ করেন। শুধুমাত্র জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে অস্থায়ী পদে কিছু সংখ্যক বেকারকে নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তারা জানান। অবিলম্বে স্বাস্থ্য দপ্তরের নিয়মিত ভাবে হোমিওপ্যাথিক বেকার চিকিৎসকদের নিয়োগের ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top