News Flash

  • Home
  • দিনের খবর
  • Supreme Court: সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি খারিজ, হাইকোর্টেই শুনানি দুপুরে
Image

Supreme Court: সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি খারিজ, হাইকোর্টেই শুনানি দুপুরে

বেঙ্গালুরু, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : সুপ্রিম কোর্টে হিজাব-মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে গেল। ফলে বৃহস্পতিবার দুপুরে হিজাব-মামলার শুনানি হবে কর্নাটক হাই কোর্টেই। দুপুর আড়াইটে থেকে শুনানি শুরু হওয়ার কথা। তার আগেই সুপ্রিম কোর্টে মামলার স্থানান্তর করে দ্রুত শুনানি চালুর আবেদন জানানো হয়েছিল। কিন্তু শীর্ষ আদালত সেই আর্জি খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাইকোর্টে শুনানির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় হস্তক্ষেপ করার কোনও যৌক্তিকতা নেই।

কর্নাটকের একটি স্কুলে সম্প্রতি ছাত্রীদের হিজাব পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর পর আরও কয়েকটি স্কুল হিজাব পড়ে ছাত্রীদের ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ ওঠে। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাই কোর্টের শরণাপন্ন হয়েছিলেন কর্নাটকের উদুপির পাঁচ পড়ুয়া। মঙ্গলবার আর্জির এক দফা শুনানি হয়। বুধবার বিচারপতি কে এস দীক্ষিত জানান, এই মামলায় আইনের বৃহত্তর প্রশ্ন উঠেছে। হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার দুপুর আড়াইটে থেকে এই মামলা শুনবে। অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে মুসলিম ছাত্রীদের হিজাব পরার অনুমতি চেয়েছিলেন পাঁচ পড়ুয়ার আইনজীবীরা। কিন্তু বিচারপতি জানান, এ নিয়ে বৃহত্তর বেঞ্চেই সওয়াল করতে হবে।
এ দিকে কর্নাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি অচলাবস্থা নিয়ে তিনি বৃহস্পতিবারই রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বিতর্ক, গোলমালের জেরে তিনদিন স্কুল, কলেজ বন্ধ রেখেছে কর্নাটক সরকার। এর মেয়াদ আরও বাড়ানো হবে কি না, তা সন্ধ্যার মধ্যে জানানো হবে সরকারের তরফ থেকে। একই সঙ্গে, স্কুল চত্বরে যাতে বহিরাগতরা প্রবেশ করতে না পারে, সে বিষয়েও প্রশাসনকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top