News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : নেশাগ্রস্থ পুত্রের লাঠির ঘায়ে রক্তাক্ত মা
Image

Attack : নেশাগ্রস্থ পুত্রের লাঠির ঘায়ে রক্তাক্ত মা

আগরতলা, ১০ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহরের অরুন্ধতী নগরের এস ডি ধর্ম মিশন এলাকায় নেশাগ্রস্ত পুত্রের লাঠির আঘাতে গুরুতর ভাবে আহত হয়েছেন মা। আহত মহিলার নাম অঞ্জলি সাহা। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত পুত্রের বিরুদ্ধে অরুন্ধতী নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


ঘটনার বিবরণ দিয়ে অভিযুক্তের বাবা কার্তিক সাহা জানান, দীর্ঘদিন ধরেই তাদের সন্তান কার্তিক নেশায় আচ্ছন্ন হয়ে থাকেন। তিনি পেশায় রিকশাচালক। বৃহস্পতিবার সকালে কার্তিক তার মার কাছে নেশা করার জন্য টাকা চেয়েছিল। মা টাকা দিতে অসম্মত হলে লাঠি দিয়ে মার মাথায় আঘাত করে কার্তিক। তাতে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। কুলাঙ্গার পুত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তার মা এবং বাবা।

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্রামগঞ্জ, ১ মে: প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ১ মে; সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণির নাবালিকা নাতনিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top