News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP : ‘দৃষ্টিপত্র’ প্রকাশ বিজেপির, গড়কড়ি বললেন এযাবৎ উত্তরাখণ্ডে হওয়া উন্নয়ন শুধু ট্রেলার
Image

BJP : ‘দৃষ্টিপত্র’ প্রকাশ বিজেপির, গড়কড়ি বললেন এযাবৎ উত্তরাখণ্ডে হওয়া উন্নয়ন শুধু ট্রেলার

দেহরাদূন, ৯ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। বুধবার দেহরাদূনে বিজেপির নির্বাচনী ইস্তেহার ‘দৃষ্টিপত্র’ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নীতিন গড়কড়ি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশিও। এদিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি বলেছেন, “ডিসেম্বর মাসের মধ্যেই সম্পূর্ণ হবে চারধাম হাইওয়ে, আমি আপনাদের আশ্বস্ত করছি।” তিনি আরও বলেন, “এখনও পর্যন্ত রাজ্যে যে উন্নয়ন আপনারা দেখেছেন, তা তো শুধুমাত্র ট্রেলার।”

নির্বাচনী ইস্তেহার প্রকাশের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “রাজ্য বিধানসভা নির্বাচনে জন্য আজ প্রকাশিত হয়েছে নির্বাচনী ইস্তেহার। দরিদ্রদের বছরে তিনটি করে এলপিজি সিলিন্ডার আমরা বিনামূল্যে দেব। পার্বত্য এলাকায় বসবাসকারী অন্তঃসত্ত্বা মহিলাদের দেওয়া হবে ৪০ হাজার টাকা। সিনিয়র সিটিজেন পেনশন বাড়িয়ে ৩৬০০ করা হবে।” ধামি আরও বলেছেন, “৫০ হাজার সরকারি চাকরি প্রদান করা হবে…এই ‘দৃষ্টি পত্র’ হল রাজ্যকে স্বনির্ভর ও উন্নত করার একটি দৃষ্টিভঙ্গি।”

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top