News Flash

  • Home
  • খেলা
  • Football : মেদিনীপুরে ফুটবল খেলে মনোনয়ন তৃণমূলের, শিকেয় উঠল করোনা বিধি
Image

Football : মেদিনীপুরে ফুটবল খেলে মনোনয়ন তৃণমূলের, শিকেয় উঠল করোনা বিধি

মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি (হি.স.): মেদিনীপুরে ফুটবল খেলতে খেলতে মনোনয়ন পেশ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার মেদিনীপুর পুরসভা নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করেন তৃণমূলের ১১ জন প্রার্থী। এরা ফুটবল খেলে করোনা বিধিকে তুড়ি মেরে উড়িয়ে বিশাল মিছিল করে মনোনয়ন পেশ করেন। মঙ্গলবার মেদিনীপুর পুরসভা এলাকার তৃণমূলের ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার জন্য সমবেত হয়েছিলেন মেদিনীপুর শহরের ফেডারেশন হলে। মনোনয়ন জমা দেওয়ার আগে খেলা হবে মডেলে মাঠে নামাতে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া প্রতি প্রার্থীকে প্রতীক হিসাবে একটি করে ফুটবল তুলে দিলেন। সকলকেই জোরকদমে মাঠে নামতে উৎসাহিত করেন জুন মালিয়া।

জুন মালিয়া বলেন, দলের নির্ধারিত প্রার্থী নিয়ে কোনওরকম আর দ্বিধা নেই। সকলেই নেত্রীর নির্দেশে মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। বিধানসভা নির্বাচনের মতো পুরসভা নির্বাচনেও খেলা হবে। আমার নির্বাচনের সময় এঁরা সকলেই লড়াই করেছিলেন। আমিও তাঁদের সঙ্গে আছি, সেটা জানাতেই সকলের সঙ্গে মনোনয়ন প্রক্রিয়াতে শামিল হব। মেদিনীপুরের মানুষ পুনরায় সঠিক প্রার্থী নির্বাচন করবেন।এদিনকরোনা বিধিকে তুড়ি মেরে উড়িয়ে বিশাল মিছিল করে মনোনয়ন পেশ করেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের এই প্রার্থীরা । আর এই সব কিছু পুলিশ-প্রশাসনের সামনেই হলেও পুলিশ নির্বিকার দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top