News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Prime Minister : পঞ্জাবের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি, ভোট প্রচারে বললেন প্রধানমন্ত্রী
Image

Prime Minister : পঞ্জাবের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি, ভোট প্রচারে বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপি সর্বদা শিখ সম্প্রদায়ের পক্ষ রয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপির লক্ষ্য একটি ‘নতুন পঞ্জাব’ তৈরি করা। আমাদের কাছে দৃষ্টিভঙ্গি এবং কাজের ট্র্যাক রেকর্ড রয়েছে। মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পঞ্জাবের ফতেহগড় সাহিব ও লুধিয়ানার ভোটারদের সামনে ফতেহ সভার মাধ্যমে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “পঞ্জাবের উন্নয়নের জন্য আমরা সঙ্কল্প করেছি। আমরা পঞ্জাবে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি গঠন করব। কর্তারপুর সাহিবকে ভারতে রাখতে পারেনি কংগ্রেস। ক্ষমতায় থাকার জন্য কিছু মানুষ পঞ্জাবকে সন্ত্রাসের আগুনে পুড়তে দেয়। ভারতকে এগিয়ে রাখাই পঞ্জাবের পরিচয়।” কিছুদিনের মধ্যেই পঞ্জাবে যাবেন বলেও এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, নিজেদের পণ্য রফতানির জন্য সর্বোত্তম যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন পঞ্জাবের কৃষকদের, সমস্ত ক্ষেত্রে ডাবল ইঞ্জিনের সরকার দ্রুততার সঙ্গে কাজ করবে।”

মোদী বলেছেন, “বর্তমানে একদিকে বিজেপি এবং এনডিএ রয়েছে, যাঁদের লক্ষ্য নয়া পাঞ্জাব। ইতিহাস সাক্ষী, পঞ্জাবের শক্তিই দেশকে শক্তিশালী করে চলেছে। আমি বিশেষ করে পঞ্জাবের মা, বোন, মেয়েদের বলতে চাই মাদকাসক্তির সমস্যা যা আপনাদের এবং আপনার পরিবারকে ধ্বংস করেছে, যে কারণে আপনারা সমস্যায় পড়েছেন। পঞ্জাবকে এ সব থেকে মুক্ত করতে চাই।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top