News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বপ্না সুরেশকে সমন ইডি-র, বুধবার কোচির দফতরে হাজিরার নির্দেশ
Image

স্বপ্না সুরেশকে সমন ইডি-র, বুধবার কোচির দফতরে হাজিরার নির্দেশ

তিরুবনন্তপুরম, ৮ ফেব্রুয়ারি (হি.স.): কেরল সোনা পাচার মামলায় প্রধান অভিযুক্ত স্বপ্না সুরেশকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার, ৯ ফেব্রুয়ারি কোচিতে ইডি-র দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সশরীরে ব্যক্তিগতভাবে অথবা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হতে বলা হয়েছে স্বপ্না সুরেশকে। বুধবার বেলা এগারোটা নাগাদ হাজিরা দিতে বলা হয়েছে স্বপ্নাকে।

আইএএস অফিসার ও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রাক্তন প্রিন্সিপাল সচিব এম শিবশঙ্করের বিরুদ্ধে অভিযোগ এনেছেন স্বপ্না। স্বপ্না জানিয়েছেন, সমস্ত কিছু বিষয়ে শিবশঙ্কর সব কিছুই জানতেন। তিনি আরও বলেছেন, জেল থেকে অডিও ক্লিপের নেপথ্যে শিবশঙ্করের হাত ছিল, তাঁকে বলতে বাধ্য করা হয়েছিল যে কেন্দ্রীয় সংস্থাগুলি তাঁকে বিজয়নের নাম নিতে বলছে। এরপরই মঙ্গলবার হাজিরা দেওয়ার জন্য স্বপ্না সুরেশকে সমন পাঠাল ইডি।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top