News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ ফেরাল সুপ্রিম কোর্ট, আজম খানের অন্তর্বর্তী জামিনের আর্জি প্রত্যাখ্যান শীর্ষ আদালতের
Image

মুখ ফেরাল সুপ্রিম কোর্ট, আজম খানের অন্তর্বর্তী জামিনের আর্জি প্রত্যাখ্যান শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না সমাজবাদী পার্টির নেতা আজম খান। আজম খানকে মঙ্গলবার অন্তর্বর্তী জামিন দিল না সর্বোচ্চ আদালত, সপা-র এই নেতাকে নিজের আবেদন নিয়ে সংশ্লিষ্ট আদালতের দ্বারস্থ হতে বলেছেন শীর্ষ আদালত। আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আজম খান। কিন্তু, শীর্ষ আদালত তাঁর সেই আর্জি প্রত্যাখান করে সংশ্লিষ্ট আদালতে যেতে বলেছে।

বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বি আর গাভাইয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজম খানকে অন্তর্বর্তী জামিন না দিলেও, তাঁকে নিজের আবেদন নিয়ে সংশ্লিষ্ট আদালতে যেতে বলেছে। বেঞ্চের পর্যবেক্ষণ, “আপনি কীভাবে জামিনের জন্য ৩২টি আবেদন করতে পারেন? আদালতে রাজনীতি আনবেন না।” আজম খানের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল, তিনি আদালতে জানান, আজম খানের বিরুদ্ধে ৮৭টি এফআইআর দায়ের করা হয়েছে এবং তিনি ৮৪টি মামলায় জামিন পেয়েছেন। তিনি বলেন, “বিনা কারণে জেলে রয়েছি, আমি তাহলে কোথায় যাব? এক্ষেত্রে আমি কোনও রাজনীতি আনছি না।”

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top