News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যসভা থেকে ওয়াকআউট কংগ্রেসের, প্রধানমন্ত্রীকে বিঁধলেন খাড়গে
Image

রাজ্যসভা থেকে ওয়াকআউট কংগ্রেসের, প্রধানমন্ত্রীকে বিঁধলেন খাড়গে

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রপতির বক্তব্যের জবাবি ভাষণে সোমবারই লোকসভায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের নিম্নকক্ষে কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তব্যের প্রেক্ষিতে ধন্যবাদজ্ঞাপন ভাষণ দেন মোদী, কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্য শুরু করা মাত্রই রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছেন কংগ্রেস সাংসদরা। রাজ্যসভা থেকে ওয়টাকাউট করার পর প্রধানমন্ত্রীকে বিঁধেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রীর বক্তৃতা না শুনে আমরা বেরিয়ে এসেছি কারণ রাষ্ট্রপতির বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলার পরিবর্তে তিনি কংগ্রেসকে নিশানা করছেন।”

এদিন সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “তিনি কংগ্রেসকে নিশানা করেছেন। সদনে সমস্ত দলের সদস্যরা আছেন এবং তাঁরা সমস্ত স্কিম নিয়ে কথা বলেন। সে সব নিয়ে কথা না বলে তিনি কংগ্রেসকে নিয়ে মন্তব্য করছেন। তাঁর গান্ধীজিকে মনে পড়েছে। যারা গান্ধীজির হত্যাকারীর পূজা করে তাঁরা আমাদের বলছে যে কংগ্রেস ভেঙে দেওয়া উচিত।” খাড়গের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ডিভাইড এন্ড রুল’ মন্তব্য শুধুমাত্র তাঁর ক্ষেত্রেই প্রযোজ্য।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top