News Flash

  • Home
  • দিনের খবর
  • Injured : ছত্তিশগড়ের বিজাপুরে আইইডি ফেটে ৪ জওয়ান আহত, নেপথ্যে মাওবাদীদেরই হাত
Image

Injured : ছত্তিশগড়ের বিজাপুরে আইইডি ফেটে ৪ জওয়ান আহত, নেপথ্যে মাওবাদীদেরই হাত

রায়পুর, ৮ ফেব্রুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে আহত হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৪ জন জওয়ান। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজাপুর জেলার মোদাকপাল থানা এলাকার ঘটনা। আইইডি বিস্ফোরণের নেপথ্যে মাওবাদীদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।

ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে বিশেষ অভিযানে বেরিয়েছিলেন সিআরপিএফ-এর ১৫৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। বিকেল তিনটে নাগাদ মোদাকপাল থানা এলাকার মুরকিনার সড়কে আইইডি বিস্ফোরণ হয়। আহত জওয়ানদের তৎক্ষণাৎ উদ্ধার করে বিজাপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top