News Flash

  • Home
  • বিনোদন
  • AR Rahman : লতা সান্নিধ্যের ছবি শেয়ার করে নস্টালজিক এ আর রহমান, শ্রদ্ধাঞ্জলী কুমার শানুর
Image

AR Rahman : লতা সান্নিধ্যের ছবি শেয়ার করে নস্টালজিক এ আর রহমান, শ্রদ্ধাঞ্জলী কুমার শানুর

মুম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ সংগীতজগৎ। শোকপ্রকাশ করলেন সুরকার এ আর রহমান। টুইটারে লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর আগের একটি ছবি শেয়ার করেছেন তিনি। শ্রদ্ধা জানিয়েছেন সুর সম্রাজ্ঞীকে।

ছবিতে দেখা যাচ্ছে রহমান মেঝেতে বসে রয়েছেন। আর ঠিক তাঁর পাশেই সোফায় বসে রয়েছেন লতা মঙ্গেশকর। ছবির মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানিয়ে তিনি। লিখেছেন, ‘প্রেম, শ্রদ্ধা এবং প্রার্থনা।’ লতা সান্নিধ্যের পুরনো ছবি শেয়ার করে নস্টালজিক হয়ে পড়েছেন এ আর রহমান।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করছেন সকলে। লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানালেন সংগীত শিল্পী কুমার শানু। তাঁর কথায়, ‘‘অনেক গান গেয়েছি লতাজির সঙ্গে। মানুষের মন জয় করতে পেরেছে সে‌ই গানগুলি। আমার মতে, ওঁর মতো অভিজ্ঞতা গোটা বিশ্বে আর কারও নেই।’’ রেকর্ডিং স্টুডিয়ো বা গানের অনুশীলনের সময়ে শানু অনেক কিছু শিখেছেন লতার কাছ থেকে। তাঁর আত্মবিশ্বাসে বারবার শান দিয়েছেন প্রয়াত গায়িকা। লতার প্রশংসাবাক্যগুলি আজ মনে পড়ছে শানুর। তাঁর জীবনে সেই সব কথাই সব থেকে বড় অনুভূতি এবং প্রাপ্তি বলে জানালেন শিল্পী। শানুর কথায়, ‘‘ওঁর চলে যাওয়ায় শুধু আমাদের ইন্ডাস্ট্রিরই ক্ষতি হল না, গোটা দুনিয়া এক কিংবদন্তি কণ্ঠস্বর হারাল।’’

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top