News Flash

  • Home
  • প্রধান খবর
  • Corruption : আপ জিতলে দুর্নীতি-মুক্ত হবে পঞ্জাব, ফের আশ্বাস কেজরিওয়ালের
Image

Corruption : আপ জিতলে দুর্নীতি-মুক্ত হবে পঞ্জাব, ফের আশ্বাস কেজরিওয়ালের

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবে আম আদমি পার্টি জিতলে দুর্নীতি-মুক্ত হবে সেই রাজ্য, ফের আশ্বাস দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। শনিবার ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেছেন, পঞ্জাবে আম আদমি পার্টি ক্ষমতায় এলে সরকারি চাকরিতে দুর্নীতির বিনাশ হবে।

পঞ্জাবের যুবসমাজের কাছে কেজরিওয়ালের আহ্বান, পঞ্জাব ছাড়তে বাধ্য করা হচ্ছে আপনাদের এবং বিদেশে চলে যেতে হচ্ছে। ২০-২৫ লক্ষ টাকার নিজেদের জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন আপনারা। যদি এমনটাই চলতে থাকে, তাহলে পঞ্জাবের কী হবে? আমরা এমনটা হতেই দেব না। পঞ্জাবে আপ-এর সরকার গঠন হলে সরকারি চাকরিতে দুর্নীতির বিনাশ করব আমরা।”
বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে কেজরিওয়াল বলেছেন, ২৬ বছর পঞ্জাবে শাসন করেছে কংগ্রেস শিরোমণি অকালি দল ১৯ বছর, এই সময়ে পঞ্জাবকে শেষ করে দেওয়া হয়েছে। কেজরিওয়াল বলেন, আপ ক্ষমতায় এলে শিল্প ফিরে আসবে পঞ্জাবে, পঞ্জাবে নতুন ইন্ডাস্ট্রি খুলবে, নতুন স্কুল, নতুন হাসপাতাল তৈরি হবে। দিল্লিতে আমরা এমনটাই করেছি।”

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top