News Flash

  • Home
  • বিদেশ
  • Earthquake : আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ভূমিকম্প, কাঁপল কাশ্মীর ও নয়ডা
Image

Earthquake : আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ভূমিকম্প, কাঁপল কাশ্মীর ও নয়ডা

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চল। শনিবার সকাল ৯.৪৫ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৭। ভূকম্প টের পাওয়া গিয়েছে কাশ্মীর, নয়ডা এবং অন্যান্য এলাকায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শনিবার সকাল ৯.৪৫ মিনিট নাগাদ ৫.৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩৬.৩৪ অক্ষাংশ এবং ৭১.০৫ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১৮১ কিলোমিটার গভীরে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৫৯ কিলোমিটার উত্তর-পূর্বে, পাকিস্তানের ইসলামাবাদ থেকে ৩১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, জম্মু-কাশ্মীরের শ্রীনগর থেকে ৪২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। কম্পন টের পাওয়া যায় কাশ্মীর ও নয়ডাতে। কোথাও ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি।

Releated Posts

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে অশান্তি: মৃতের সংখ্যা বেড়ে ২৫, আহত প্রায় ১০০

কলম্বো, ৬ জুলাই (আইএএনএস): শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে সংঘর্ষ ও অশান্তির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫-এ পৌঁছেছে। সোমবার পুলিশ…

ByByNews Desk Jul 6, 2026

‘আমেরিকা কখনও কমিউনিস্ট দেশ হবে না’, স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে জোরালো বার্তা ট্রাম্পের

ওয়াশিংটন, ৫ জুলাই: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমিউনিজমের বিরুদ্ধে কড়া অবস্থান…

ByByNews Desk Jul 5, 2026

‘আমেরিকা আবার জয়ী হচ্ছে’, স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে সামরিক শক্তি ও অর্থনৈতিক সাফল্যের প্রশংসায় ট্রাম্প

ওয়াশিংটন, ৫ জুলাই: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে দেশের ইতিহাস, সামরিক শক্তি, অর্থনৈতিক সাফল্য এবং…

ByByNews Desk Jul 5, 2026

বালোচ গোষ্ঠীর হামলায় পাকিস্তান কোস্ট গার্ডস শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি, ৩০ সেনা নিহতের দাবি বিএলএর

কোয়েটা, ৪ জুলাই (আইএএনএস): বালোচিস্তানের গওয়াদর জেলার জিওয়ানি অঞ্চলে পাকিস্তান কোস্ট গার্ডসের একটি শিবিরে হামলার দায় স্বীকার করেছে…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top