News Flash

  • Home
  • দেশ
  • ওয়াইসির গাড়িতে গুলি-হামলায় ধৃত দুই, বাকি অভিযুক্তরা পলাতক
Image

ওয়াইসির গাড়িতে গুলি-হামলায় ধৃত দুই, বাকি অভিযুক্তরা পলাতক

হাপুর, ৪ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের হাপুরে ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসির গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তরা এখনও পলাতক। শুক্রবার হাপুরের পুলিশ সুপার দীপক ভূকের জানিয়েছেন, “উত্তর প্রদেশে প্রচার শেষে দিল্লি ফেরার সময় ওয়াইসির গাড়িতে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। ওয়াইসির হিন্দু-বিরোধী মন্তব্যে আঘাত পেয়েই তারা এই কাজটি করেছে।”

বৃহস্পতিবার উত্তর প্রদেশের মেরঠ থেকে দিল্লি ফেরার সময়, দিল্লি সীমানা লাগোয়া একটি টোল প্লাজায় ওয়েইসির গাড়ি লক্ষ্য করে গুলি চালায় কয়েক জন দুষ্কৃতী। ওয়াইসি দাবি করেন, তিন-চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তাদের দলে মোট ৩-৪ জন ছিল। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top