News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে ৭ মেডিকেল পড়ুয়ার মৃত্যুতে ব্যথিত প্রধানমন্ত্রী, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা
Image

মহারাষ্ট্রে ৭ মেডিকেল পড়ুয়ার মৃত্যুতে ব্যথিত প্রধানমন্ত্রী, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা

নয়াদিল্লি ও মুম্বই, ২৫ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের সেলসুরার কাছে গাড়ি দুর্ঘটনায় ৭ মেডিকেলের পড়ুয়ার মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুঃখের সময় প্রিয়জনকে যাঁরা হারিয়েছেন তাঁদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিজনকে দেওয়া হবে ২ লক্ষ টাকা ও আহতদের পরিজনকে দেওয়া হবে ৫০ হাজার টাকা।

এসইউভি গাড়িতে চেপে ইয়াভাতমাল থেকে ওয়ার্ধার দিকে যাচ্ছিলেন ৭ ডাক্তারি পড়ুয়া, সোমবার রাত ১১.৩০ মিনিট নাগাদ সেলসুরার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নীচে পড়ে যায় তাঁদের গাড়িটি। সকলেই সাওয়াঙ্গী মেডিকেল কলেজের পড়ুয়া ছিলেন। দুর্ঘটনস্থলেই মৃত্যু হয় ৭ জন ডাক্তারি পড়ুয়ার, এই ৭ ডাক্তারি পড়ুয়ার মধ্যে ছিলেন তিরোরার বিজেপি বিধায়ক বিজয় রাহাংদালের ছেলে অভিষেক রাহাংদালে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে জানানো হয়েছে, মহারাষ্ট্রের সেলসুরার কাছে দুর্ঘটনায় মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রিয়জনকে যাঁরা হারিয়েছেন তাঁদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিজনকে দেওয়া হবে ২ লক্ষ টাকা ও আহতদের পরিজনকে দেওয়া হবে ৫০ হাজার টাকা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top