News Flash

  • Home
  • Uncategorized
  • জম্পেশ ঠাণ্ডা উত্তর ভারতে, বেশ কিছু রাজ্যে শৈত্যপ্রবাহের শঙ্কা
Image

জম্পেশ ঠাণ্ডা উত্তর ভারতে, বেশ কিছু রাজ্যে শৈত্যপ্রবাহের শঙ্কা

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): ঠাণ্ডা জাঁকিয়ে পড়েছে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। রাজধানী দিল্লিতে তাপমাত্রা কমলেও আপাতত শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়নি। দিল্লির জন্য শীতল দিনের সতর্কতা জারি করা হয়েছে। তবে, বুধবারের পর শীতের দাপট বাড়তে পারে দিল্লিতেও। ভারতীয় আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, আগামী পাঁচ দিন তাপমাত্রা ক্রমশ কমবে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের কিছু অংশে। শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদশ ও রাজস্থানের কিছু নির্দিষ্ট এলাকায়। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত ওই সব এলাকার আকাশ পরিষ্কার থাকার জন্য রাতের তাপমাত্রা হু হু করে নামবে।

মঙ্গলবার সকালে কুয়াশায় ঢাকা দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পঞ্জাবের বেশ কিছু অংশে কুয়াশা থাকলেও তাপমাত্রা নেমেছে সাত ডিগ্রিতে। দিল্লি-সহ উত্তর ভারতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। একই সঙ্গে ঘন থেক অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ, ওডিশা, বিহার, পঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান, সিকিম, অসম, মেঘালয়, ত্রিপুরার মতো রাজ্যগুলির জন্য।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top