News Flash

  • Home
  • Uncategorized
  • মাটি চাপা পড়ে গুরুতর দুই শিশু
Image

মাটি চাপা পড়ে গুরুতর দুই শিশু

চূড়াইবাড়ি, ২৪ জানুয়ারি : উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানা এলাকায় মাটি চাপা পড়ে গুরুতর ভাবে আহত হয়েছে দুই শিশু। ঘটনা সোমবার দুপুর নাগাদ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। স্থানীয় লোকজন এবং দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় আহত দুই শিশুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ওই দুই শিশু ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।


ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে, ঘটনা চুড়াইবাড়ির খাদিমপাড়া কুর্তা গাছ ইংলিশ মিডিয়াম স্কুল এলাকায়। ঘটনার পরপরই  খবর দেওয়া হয় প্রেমতলা দমকল বাহিনীকে। সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুকে উদ্ধার করে কদমতলা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকদের পরামর্শে  ধর্মনগর জেলা হাসপাতালে আহত দুই শিশুকে ভর্তি করা হয়েছে। শিশু দুটির অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top