News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবে ত্রিকোণ জোটের আসন বন্টন; ৬৫টি আসনে লড়বে বিজেপি, বাকি আসনে জোটসঙ্গীরা
Image

পঞ্জাবে ত্রিকোণ জোটের আসন বন্টন; ৬৫টি আসনে লড়বে বিজেপি, বাকি আসনে জোটসঙ্গীরা

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ত্রিকোণ জোটের আসন ভাগাভাগি হয়ে গেল। পঞ্জাবে এবারের বিধানসভা নির্বাচনে ৬৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারতীয় জনতা পার্টি, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পঞ্জাব লোক কংগ্রেস লড়বে ৩৭টি আসনে এবং শিরোমনি অকালি দল (সংযুক্ত) প্রতিদ্বন্দ্বিতা করবে ১৫টি আসনে। সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে যৌথ সাংবাদিক সম্মেলন করেন জোটসঙ্গীরা।

সাংবাদিক সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা জানিয়েছেন, “বিজেপি, পঞ্জাব লোক কংগ্রেস এবং সংযুক্ত আকালি দল-ধিন্ডসার মধ্যে পঞ্জাবে যে এনডিএ জোট হয়েছে, আমরা সকলে একত্রে পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়ছি। বিজেপি ৬৫টি আসনে, পঞ্জাব লোক কংগ্রেস ৩৭টি আসনে এবং সংযুক্ত আকালি দল-ধিন্ডসা ১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।” নাড্ডা এদিন বলেছেন, “পঞ্জাব একটি সীমান্তবর্তী রাজ্য, দেশের নিরাপত্তার স্বার্থে পঞ্জাবে একটি স্থিতিশীল ও শক্তিশালী সরকার থাকা প্রয়োজন। পাকিস্তানের কর্মকাণ্ড আমাদের দেশের জন্য কেমন ছিল, তা আমরা জানি। আমরা দেখেছি সেখানে মাদক ও অস্ত্র পাচারের চেষ্টা হচ্ছে।” উল্লেখ্য, পঞ্জাবে মোট বিধানসভা আসনের সংখ্যা ১১৭।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top