News Flash

  • Home
  • Uncategorized
  • ২ ফেব্রুয়ারি অবধি বৃষ্টির সম্ভাবনা নেই দিল্লিতে, বুধের পর কাঁপবে রাজধানী
Image

২ ফেব্রুয়ারি অবধি বৃষ্টির সম্ভাবনা নেই দিল্লিতে, বুধের পর কাঁপবে রাজধানী

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): আগামী ২ ফেব্রুয়ারি অবধি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজধানী দিল্লিতে। এই সময়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই পঞ্জাব ও হরিয়ানাতেও। সোমবার এমনটাই জানালেন ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর আবহবিজ্ঞানী আর কে জেনামানি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ২৬ জানুয়ারি, বুধবারের পর থেকেই শৈত্যপ্রবাহে কাঁপবে দিল্লি। তাঁর কথায়, ২ ফেব্রুয়ারি অবধি দিল্লি, পঞ্জাব ও হরিয়ানায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পূর্বের দিকে অগ্রসর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এই সমস্ত অঞ্চলে ১৫-১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। ২৬ জানুয়ারির পর শৈত্যপ্রবাহ বাড়বে দিল্লিতে।

সোমবারও জাঁকিয়ে ঠাণ্ডা ছিল দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। দিল্লিতে তো শীত রয়েছেই, পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের কিছু জেলাও এদিন ঠাণ্ডায় রীতিমতো কাঁপতে থাকে। একইসঙ্গে ছিল ঘন কুয়াশার দাপটও। শীতে কাঁপছে মরুরাজ্য রাজস্থানও। সোমবার সকালে কুয়াশাচ্ছন্ন ছিল রাজধানী দিল্লি, দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।

শীতের মধ্যেও দূষণ আর দিল্লির পিছুই ছাড়ছে না। রাজধানী ছাড়াও এখনও দূষণের কবলে দিল্লি সংলগ্ন নয়ডা, হরিয়ানার গুরুগ্রামও। দিল্লিতে এদিন সকাল আটটা নাগাদ সার্বিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৪৪, যা খারাপ। ফরিদাবাদ, গুরুগ্রাম, গাজিয়াবাদ ও নয়ডায় এদিন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল যথাক্রমে ১৯৮, ১৭৬, ২৫৫ ও ২২৭। এই মুহূর্তে শীতের আমেজ উপভোগ করার পাশাপাশি বায়ুদূষণও সহ্য করতে হচ্ছে দিল্লির নাগরিকদের।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top