News Flash

  • Home
  • Uncategorized
  • চারদিনের ত্রিপুরা সফরে এলেন আরএসএস-প্রধান ড. মোহন ভাগবত, দেখা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব
Image

চারদিনের ত্রিপুরা সফরে এলেন আরএসএস-প্রধান ড. মোহন ভাগবত, দেখা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব

আগরতলা, ২৪ জানুয়ারি (হি.স.) : চারদিনের ত্রিপুরা সফরে এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসংঘচালক ড. মোহন ভাগবত। ২৭ জানুয়ারি পর্যন্ত ত্রিপুরায় প্রবাস করবেন তিনি। আজ তিনি এমবিবি বিমানবন্দরে নেমে সোজা চলে যান সেবাধামে। সেখানেই তিনি রাজ্য সফরের যাবতীয় কর্মসূচি সম্পন্ন করবেন। কোভিডের বিধিনিষেধের কারণে এবার তাঁর প্রকাশ্য জনসভা হচ্ছে না। এদিন রাতেই তাঁর সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।


সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ মন্ত্রিসভার সদস্যদের সাথেও তিনি ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। আরএসএস-প্রধান জেড প্লাস শ্রেণির নিরাপত্তা পান। সে মোতাবেক সমস্ত আয়োজন করা হয়েছে।
আজ রাতে সেবাধামে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরএসএস প্রধান ড. মোহন ভাগবতের সাথে দেখা করেছেন। এ-বিষয়ে তিনি সামাজিক মাধ্যমে লেখেন, আজ সেবাধামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবতের সাথে দেখা করা সম্মানের বিষয়। তাঁর আশীর্বাদ এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা পাওয়ার এক চমৎকার সুযোগ পেয়েছি।
ধারণা করা হচ্ছে, মোহন ভাগবতের ত্রিপুরা প্রবাসে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে অনেকটা বদল আসতে চলেছে। ২০১৭ সালেও বিধানসভা নির্বাচনের আগে তাঁর ত্রিপুরা সফর বিজেপির বিজয়ের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পরও তিনি এসেছিলেন। আবারও তাঁর সফরে শাসকদল বিজেপি অতিরিক্ত টনিক পাবে, এমনটা মনে করা হচ্ছে। 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top