News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুর : নির্বাচনী ইস্তাহার প্রকাশ এনপিপি সভাপতি কনরাড সাংমার
Image

মণিপুর : নির্বাচনী ইস্তাহার প্রকাশ এনপিপি সভাপতি কনরাড সাংমার

ইমফল, ২৪ জানুয়ারি (হি.স.) : আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে ভার্চুয়াল পদ্ধতিতে যৌথভাবে ‘অ্যাকশন ডকুমেন্ট ২০২২’ শীর্ষক দলীয় ইস্তাহার প্রকাশ করেছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সভাপতি তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কঙ্খল সাংমা, মণিপুরের উপ-মুখ্যমন্ত্রী ইয়ুমনাম জয়কুমার সিংহ, দলের দুই প্রদেশ সভাপতি যথাক্রমে মণিপুরের এল জয়কুমার সিংহ এবং অরুণাচল প্রদেশের মুতচু মিথি৷

এই খবর ট্যুইট করে খোদ জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা দলের সর্বভারতীয় সভাপতি কনরাড সাংমা৷ প্রসঙ্গত, দেশের পাঁচ রাজ্য বিধানসভার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য মণিপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত নির্ঘণ্ট অনুয়ায়ী মণিপুরে দুই দফায় যথাক্রমে আগামী ২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ অনুষ্ঠিত হবে ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১০ মার্চ।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top