News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের সংস্কৃতি, সাহিত্যে চিত্তাকর্ষক অবদান উত্তর প্রদেশের পরিশ্রমী মানুষের : রাষ্ট্রপতি
Image

ভারতের সংস্কৃতি, সাহিত্যে চিত্তাকর্ষক অবদান উত্তর প্রদেশের পরিশ্রমী মানুষের : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): স্থাপনা দিবসে উত্তর প্রদেশের জনগণকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার সকালে টুইটারে নিজের মনের ভাব ব্যক্ত করে রাষ্ট্রপতি জানিয়েছেন, “ভারতের ইতিহাস, শিল্প-সংস্কৃতি, সাহিত্য এবং রাজনীতিতে চিত্তাকর্ষক অবদান রেখেছেন উত্তর প্রদেশের পরিশ্রমী এবং প্রতিভাবান মানুষজন।” উত্তর প্রদেশের প্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন রাষ্ট্রপতি।

২৪ জানুয়ারি উত্তর প্রদেশ দিবস, ৭৩ বছর বয়স হল উত্তর প্রদেশের। এদিন সকালে টুইটারের মাধ্যমে শুভেচ্ছা-বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, “উত্তর প্রদেশ দিবসে সেই রাজ্যের সমস্ত নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা। ভারতের ইতিহাস, শিল্প-সংস্কৃতি, সাহিত্য এবং রাজনীতিতে চিত্তাকর্ষক অবদান রেখেছেন উত্তর প্রদেশের পরিশ্রমী এবং প্রতিভাবান মানুষজন। এই রাজ্য উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলুক এটাই কামনা করছি।” উত্তর প্রদেশ দিবস উপলক্ষ্যে এদিন শুভেচ্ছা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুও।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top