News Flash

  • Home
  • Uncategorized
  • Incident : প্রতিরোধ দিবস পালনের মাঝেই ২৪ ঘন্টার মধ্যে তৃতীয় ঘটনা নকশালদের
Image

Incident : প্রতিরোধ দিবস পালনের মাঝেই ২৪ ঘন্টার মধ্যে তৃতীয় ঘটনা নকশালদের

রাঁচি, ২৩ জানুয়ারি (হি.স.) : শনিবার একটি সেতুর ক্ষতির করার পর এবার রবিবারও নতুন করে হট্টগোল সৃষ্টি করল ঝাড়খণ্ডের নিষিদ্ধ নকশাল সংগঠন সিপিআই-মাওবাদীরা। তাদের ঘোষিত প্রতিরোধ দিবসের দ্বিতীয় দিনে গিরিডি জেলায় হিংসার ঘটনা ঘটাল নকশালরা। রবিবার সকালে তৃতীয় ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে নকশালদের লিফলেট উদ্ধার করা হয়েছে। এতে নকশাল নেতা কিষাণ দা-এর নিঃশর্ত মুক্তির দাবি উঠেছে। এ ছাড়া উন্নত স্বাস্থ্য সুবিধা দেওয়ারও দাবি উঠেছে। নিষিদ্ধ সংগঠন সিপিআই-মাওবাদী ২৭ জানুয়ারি ঝাড়খণ্ড ও বিহারে একদিনের বনধের ডাক দিয়েছে। ২১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি প্রতিরোধ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর থেকে নকশালরা বিভিন্ন ঘটনা ঘটিয়ে আসছে।

নকশালরা মুফাসিল থানা এলাকার সিন্দওয়ারিয়া পঞ্চায়েতের বড়গড়হাতে বরাকর নদীর উপর একটি সেতু বিস্ফোরণ ও ক্ষতিগ্রস্ত করেছে। ২০১৮ সালের ২৬ জানুয়ারি এই সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বর্তমানে এখানে যান চলাচল শুরু হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top