News Flash

  • Home
  • Uncategorized
  • আনন্দনগরে বিষপানে আত্মহত্যা করেছে এক গৃহবধূ
Image

আনন্দনগরে বিষপানে আত্মহত্যা করেছে এক গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, মনুঘাট , ২৩ জানুয়ারী।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন শ্রীনগর থানাধীন আনন্দনগরে বিষপানে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। গৃহবধূর নাম সরস্বতী দাস। জানা যায় তার স্বামী প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় থাকতো। সংসারে টাকা-পয়সা কিছুই দিতো না।

তাতে সংসারে অভাব-অনটন চরম আকার ধারণ করে। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। শেষপর্যন্ত অভাব-অনটনে বাধ্য হয়েই গৃহবধূ সরস্বতী দাস বিষপানে আত্মহত্যার পথ বেছে নেয়।। ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষপানে গৃহবধূর আত্মহত্যার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top