News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে গেল বাস, বালেশ্বরে মৃত্যু ৬ জন যাত্রীর
Image

ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে গেল বাস, বালেশ্বরে মৃত্যু ৬ জন যাত্রীর

বালেশ্বর, ২২ জানুয়ারি (হি.স.): ওডিশার বালেশ্বর জেলায় কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জন বাস যাত্রীর, এছাড়াও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বালেশ্বর জেলার সোরোতে বিদু চকের কাছে। উদালা থেকে ভুবনেশ্বর অভিমুখে যাচ্ছিল শান্তিলতা নামক একটি বাস।

বিদু চকের কাছে কয়লাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা মারে। এর ফলে বাসটি উল্টে যায়, সংজ্ঞাহীন ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় যাত্রীদের উদ্ধার করে স্থানীয় সোরো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখানেই ৬ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিদের চিকিৎসা চলছে। দুর্ঘটনাগ্রস্ত বাসে মোট কতজন যাত্রী ছিলেন তা, জানা যায়নি। তবে, ওই বাসে মোট ৪৫ জন যাত্রীর বসার আসন রয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে এক বছরের একটি শিশুও রয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top