News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের জন্য ৫১ জনের প্রার্থীর তালিকা প্রকাশ বিএসপির
Image

উত্তর প্রদেশের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের জন্য ৫১ জনের প্রার্থীর তালিকা প্রকাশ বিএসপির

লখনউ, ২২ জানুয়ারি (হি.স.) : বহুজন সমাজ পার্টি (বিএসপি) শনিবার আসন্ন উত্তরপ্রদেশে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে ৫৫টি আসনের জন্য ৫১ জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছে। বাকি ৪ প্রার্থীর নামও শিগগিরই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। এদিন এক সাংবাদিক সম্মেলনে বিএসপি প্রধান মায়াবতী নির্বাচনের জন্য দলের স্লোগানও দিয়েছেন “প্রতিটি পোলিং বুথ জয় করতে হবে, বিএসপিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে”। তিনি আরও বলেন,

আমি আশা করছি দলীয় কর্মীরা কঠোর পরিশ্রম করবে এবং ২০০৭-এর মতো বিএসপি সরকার গঠন করবে।
তিনি আরও বলেন, “আমরা কর্মীদের কোভিড প্রোটোকল অনুসরণ করে প্রচার চালাতে বলেছি। আমি আন্তরিকভাবে আশা করি যে করোনার সংকটময় সময়েও কর্মীরা তাদের প্রার্থীদের বিজয়ী করতে কাজ করবে।” এর আগে গত ১৫ জানুয়ারি মায়াবতী প্রথম পর্যায়ের প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন।

উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের জন্য নির্বাচন সাতটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে ১১টি জেলায় বিস্তৃত মোট ৫৮টি বিধানসভা আসনের ভোট গ্রহণ হবে ১০ ফেব্রুয়ারি। বাকি ছটি পর্যায়ের ভোট হবে ১৪,২০,২৩ ও ২৭ ফেব্রুয়ারি এবং ৩ ও ৭ মার্চ সাত দফায়। ১০ মার্চ ভোট গণনা হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top