News Flash

Image

যুবতীর মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২২ জানুয়ারি : বোধজংনগর থানা এলাকার পশ্চিম নোয়াবাদী এলাকা থেকে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবতীর নাম রিনা বেগম।  যুবতীটি একাই ঘরে থাকত বলে জানা গেছে।


শনিবার সকাল নাগাদ প্রাতঃভ্রমণকারী এক মহিলা ঘরের দরজা খোলা দেখে সেখানে যান। ঘরে উঁকি দিতেই তিনি লক্ষ্য করেন যুবতীর মৃতদেহ ঘরের ভিতরে ঝুলছে। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি পার্শ্ববর্তী বাড়িঘরে লোকজনদের জানান। খবর পাঠানো হয় থানায়। খবর পেয়ে পুলিশ ছুটে এসে সেখান থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


জানা গেছে ওই যুবতীর মা বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। সে কারণেই যুবতীটি একা বাড়িতে থাকতো। এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড তা নিয়ে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য এলাকাবাসীর দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর জনিত একটি মামলা গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top