News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ের বহুতলে অগ্নিকাণ্ডে তদন্তের নির্দেশ, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
Image

মুম্বইয়ের বহুতলে অগ্নিকাণ্ডে তদন্তের নির্দেশ, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

মুম্বই ও নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): সেন্ট্রাল মুম্বইয়ের ২০-তলা বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। তদন্তের বিষয়টি দেখবেন মন্ত্রী আদিত্য ঠাকরে ও আসলাম শেখ। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার জানিয়েছেন, সেন্ট্রাল মুম্বইয়ের তারদেও এলাকায় অবস্থিত ২০-তলা আবাসিক বহুতলের অগ্নিকাণ্ডের তদন্ত করা হবে। বিষয়টি দেখবেন মন্ত্রী আদিত্য ঠাকরে ও আসলাম শেখ।

শনিবার সকাল সাতটা নাগাদ ভাটিয়া হাসপাতালের কাছে অবস্থিত কমলা বিল্ডিংয়ের ১৮-তলায় আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৭ জনের এবং কমপক্ষে ১৬ জন আহত ও অসুস্থ হয়ে পড়েছেন। আহতদের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিজনকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে জানিয়েছেন, কমলা বহুতলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিজনকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা করে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top