News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি দল ছাড়লেন পর্রিকর-পুত্র, লড়বেন পানাজি থেকে
Image

বিজেপি দল ছাড়লেন পর্রিকর-পুত্র, লড়বেন পানাজি থেকে

পানাজি, ২২ জানুয়ারি (হি.স.) : বিজেপির সঙ্গে সম্পর্কই চুকিয়ে দিলেন প্রয়াত মনোহর পর্রিকরের ছেলে উৎপল। শনিবার ঘোষণা করেন, বাবার পানাজি আসনেই নির্দল হয়ে লড়াই করবেন তিনি। এই সিদ্ধান্ত ৪০ আসনের গোয়া বিধানসভা ভোটের লড়াইকে নয়া মাত্রা দেবে, মনে করছে রাজনৈতিক মহল। উৎপল সিদ্ধান্ত ঘোষণা করা মাত্র যাবতীয় কৌতুহল এখন পানাজি আসন নিয়ে। সেই সঙ্গে প্রয়াত মনোহর পর্রিকরকে নিয়েও চর্চা তুঙ্গে উঠেছে।

গোয়ার তিনবারের বিজেপি মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পর্রিকর টানা দু-দশক পানাজির বিধায়ক ছিলেন। গোয়ায় দলের বিকাশের তিনি অন্যতম কাণ্ডারি। নরম স্বভাবের পর্রিকরকে বলা হত, গোয়ার অটল বিহারী বাজপেয়ি। বিজেপির প্রাক্তন প্রধানমন্ত্রীর মতো মনোহরেরও সব দলের সঙ্গে সদ্ভাব ছিল। বস্তুত তাঁর কথাতেই ২০১৭-তে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া সত্ত্বেও সর্বাধিক আসনে জয়ী কংগ্রেসের পরিবর্তে নির্দল এবং দলছুটরা বিজেপিকে সরকার গড়তে সমর্থন দেয়। মুখ্যমন্ত্রী হন মনোহর।
২০১৯-এ মনোহরের অকাল মৃত্যুতে পানাজি আসনের উপনির্বাচন হয়। তখনই মনে করা হয়েছিল দলে প্রয়াত মনোহরের অবদান এবং তাঁর রাজনৈতিক ওজনের কথা মাথায় রেখে বড় ছেলে উৎপলকে টিকিট দেবে দল। তিনি নিজেও তেমনই প্রত্যাশ্যা করেছিলেন। তখনও সেই আশায় জল ঢেলে দিয়েছিল পার্টি। দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য ছিল, তারা কোনওভাবেই পরিবারতন্ত্রের দৃষ্টান্ত তৈরি হতে দেবে না। এবার বিধানসভা ভোটের দিন ঘোষণার পর পরই উৎপল নেতৃত্বের কাছে পানাজি আসনে প্রার্থী করার আর্জি জানান। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়ে পানাজি আসনে বিজেপি টিকিট দিয়েছে আতানাসিও মনসেরেটকে। তিনি ২০১৯-এ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। শুধু তাঁকে টিকিট দেওয়াই নয়, তাঁর স্ত্রী’কেও ৪০ বিধানসভা আসনের একটিতে প্রার্থী করেছে বিজেপি। স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানের স্ত্রী’কেও টিকিট দিয়েছে দল।

এই সব দৃষ্টান্ত তুলে ধরে মনোহর পুত্রের প্রশ্ন, এগুলি কি তবে পরিবারতন্ত্রের নমুনা নয়? তাঁর অভিযোগ, তাঁর বাবার আসনে বিজেপি যাঁকে টিকিট দিয়েছে তার বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা আছে। এমনকি, নাবালিকাকে ধর্ষণের অভিযোগও আছে। দল ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরও উৎপল ঘোষণা করেছেন পানাজি আসনে বিজেপি যদি উপযুক্ত কোনও ব্যক্তিকে প্রার্থী করে তাহলে তিনি নির্দল হিসাবে লড়বেন না, বরং সরে দাঁড়াবেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top