News Flash

  • Home
  • Uncategorized
  • দুস্কৃতির গুলিতে নিহত মত্স্য ব্যবসায়ী, আহত দুই, ধৃত ২
Image

দুস্কৃতির গুলিতে নিহত মত্স্য ব্যবসায়ী, আহত দুই, ধৃত ২

আগরতলা, ২২ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় দুস্কৃতির গুলিতে এক মত্স্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অপর এক মত্স্য ব্যবসায়ীর শরীরেও গুলি লেগেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সাথে থাকা একজন সামান্য আঘাত পেয়েছে। প্রাথমিক চিকিত্সার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গোমতি জেলায় অমরপুর মহকুমায় যতনবাড়ি এলাকায় ওই ঘটনায় জনমনে তীব্র আক্রোশ দেখা দিয়েছে। মত্স্য ব্যবসায়ীকে খুন করার প্রতিবাদে স্থানীয় জনগণ আজ পথ অবরোধ করেছিলেন। পড়ে স্থানীয় বিধায়কের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং অবরোধ প্রত্যাহার হয়েছে। পুলিশ সন্দেহজনক দুই জনকে গ্রেফতার করেছে।


জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ব্যবসায়িক বিবাদকে কেন্দ্র করে খুনের ঘটনা সংগঠিত হয়েছে। তিনি জানান, যতনবাড়ি আইটিআই এলাকার বাসিন্দা তিন ভাই শীতন দাস, জিতেন দাস ও লিটন দাস শনিবার ভোর রাতে বাইকে চেপে ডুম্বুর থেকে মাছ কিনতে যান। অমরপুর মহকুমায় নতুনবাজার থানাধীন রামভদ্র এলাকায় কয়েকজন দুস্কৃতি তাঁদের পথ আটকায়। তাঁদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয় এবং উত্তেজিত হয়ে দুস্কৃতিকারীরা গুলি ছুড়ে দেন। তাতে, শীতল দাসের শরীরে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। তাঁর ভাই জীতেন দাস এবং লিটন দাসও আহত হন।


ওই পুলিশ আধিকারিকের কথায়, তিনজনকে যতনবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সক শীতল দাসকে মৃত বলে ঘোষণা দেন এবং জীতেন দাসকে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে স্থানান্তর করেন। লিটন দাসের আঘাত সামান্য হওয়ায় তাকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দিয়েছেন চিকিত্সকরা।


ওই ঘটনায় আজ স্থানীয় জনমনে প্রচন্ড আক্রোশ লক্ষ্য করা গেছে। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সকালে অমরপুর-করবুক সড়ক যতনবাড়িতে অবরোধ করেন স্থানীয় জনগণ। তাতে, দুই দিকের যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী অবরোধস্থলে যান এবং অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্ত, তাতে অবরোধ প্রত্যাহৃত হয়নি। পড়ে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস অবরোধস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে আলোচনা করেন এবং দোষীর গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দেন। এরপর অবরোধ প্রত্যাহৃত হয়েছে।


এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোমতি জেলা অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়া ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিম ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে। পুলিশ সন্দেহজনক দুই জনকে আটক জিজ্ঞাসাবাদ চালিয়েছে। স্থানীয় সুত্রে খবর, ব্যবসায়িক বিবাদকে কেন্দ্র করেই ওই খুনের ঘটনা সংগঠিত হয়েছে। ত্রিপুরা পুলিশের এআইজিপি আইন-শৃঙ্খলা জানিয়েছেন, ওই ঘটনায় চয়ন কুমার চাকমা(২৪) এবং রঞ্জিত তাতী(৩১)-কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যক্তিগত ঝামেলা থেকেই ওই ঘটনা সংগঠিত হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top