News Flash

  • Home
  • Uncategorized
  • দুস্কৃতিদের হামলায় আহত ব্যবসায়ী, তছনছ দোকান
Image

দুস্কৃতিদের হামলায় আহত ব্যবসায়ী, তছনছ দোকান

উদয়পুর, ২২ জানুয়ারি : উদয়পুরের খিলপাড়া এলাকায় দুষ্কৃতিকারীদের হামলায় একটি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। দোকানের মালিকের নাম শাহিন উদ্দিন।


ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার বিকেল নাগাদ স্থানীয় কয়েকজনের সঙ্গে দোকানের মালিকের শাহিন উদ্দিনের বাকবিতণ্ডা হয়। সেই বাকবিতণ্ডার জের ধরেই শনিবার রাত সাড়ে দশটা নাগাদ তার দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। দুষ্কৃতিকারীদের হামলায় দোকানের মালিক শাহিন উদ্দিন অল্পবিস্তর আহত হয়েছেন।


এ ব্যাপারে রাধাকিশোর  পুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে হামলায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই। স্থানীয় একটি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল নাগাদ রাজনৈতিক কোন বিষয় নিয়ে শাহিন উদ্দিন এর সঙ্গে কথা কাটাকাটি হয় এলাকার কিছু যুবকের সাথে। পরবর্তী সময়ে শাহিন উদ্দিনকে বেধড়ক মারধর করে তারা।


শাহিন উদ্দিন যখন নিজের দোকান গুছিয়ে বাড়িতে চলে যায় তখন শুক্রবার রাতে শাহিন উদ্দিন এর খিলপাড়া বাজার সংলগ্ন দোকানে হামলা চালিয়ে দোকানের সব জিনিসপত্র ভেঙ্গে গুড়িয়ে দেয়। শাহিন উদ্দিন জানিয়েছেন, এলাকারই হারুন মিয়া চৌধুরী এবং তার বড় ভাই রোমান মিয়া চৌধুরী মিলে তাকে মারধোর করে এবং তারাই তার দোকান ভেঙে গুঁড়িয়ে দেয়, এমনটাই অভিযোগ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top