News Flash

  • Home
  • Uncategorized
  • তৈরি হবে গ্রানাইট দিয়ে, নেতাজির বিরাট মূর্তি বসবে ইন্ডিয়া গেটে : প্রধানমন্ত্রী
Image

তৈরি হবে গ্রানাইট দিয়ে, নেতাজির বিরাট মূর্তি বসবে ইন্ডিয়া গেটে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): গ্রানাইট দিয়ে তৈরি নেতাজি সুভাষ চন্দ্র বসুর বিরাট মূর্তি বসবে ইন্ডিয়া গেটে। দেশবাসীকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। শুক্রবার টুইটে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, দেশ যখন নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করছে, তখন আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গ্রানাইট দিয়ে তৈরি নেতাজির বিরাট মূর্তি বসবে ইন্ডিয়া গেটে।

প্রধানমন্ত্রী এদিন টুইট করে আরও জানিয়েছেন, নেতাজি সুভাষ চন্দ্র বসুর বিশালাকার মূর্তির নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত, তাঁর একটি হলোগ্রাম মূর্তি আপাতত একই জায়গায় থাকবে। আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নিজেই সেই হলোগ্রাম মূর্তি উন্মোচন করবেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই মূর্তিই হবে নেতাজির প্রতি দেশের প্রকৃত সম্মান।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top