News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের অর্থনীতিতে পর্যটনের বিরাট অবদান, রয়েছে অসীম সম্ভাবনা : প্রধানমন্ত্রী
Image

দেশের অর্থনীতিতে পর্যটনের বিরাট অবদান, রয়েছে অসীম সম্ভাবনা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): ভারতের অর্থনীতিতে পর্যটনের বিরাট অবদান রয়েছে, দেশের প্রতিটি রাজ্য ও প্রতিটি অঞ্চলে এমন অসীম সম্ভাবনা রয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বর্তমান সময়ে পর্যটন বাড়াতে চারটি বিষয় অত্যন্ত জরুরি। এই চারটি বিষয় হল-পরিচ্ছন্নতা, সুবিধা, সময় ও চিন্তাধারা। পুণ্যার্থীদের সুবিধার্থে শুক্রবার গুজরাটের সোমনাথ মন্দিরের কাছে নতুন সার্কিট হাউসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা এগারোটা নাগাদ দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নতুন সার্কিট হাউসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আমরা বিশ্বের বহু দেশের কথা শুনি, জানতে পারি সেই সমস্ত দেশের অর্থনীতিতে পর্যটনের অবদান কতটা বেশি। আমাদের তো প্রতিটি রাজ্যে, প্রতিটি অঞ্চলে এমন অসীম সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ঐতিহ্যবাহী স্থান আগে অবহেলিত ছিল, সেগুলি এখন সকলের প্রচেষ্টায় বিকশিত করা হচ্ছে। বেসরকারি সেক্টরও সহযোগিতা করতে এগিয়ে এসেছে। ইনক্রেডিবল ইন্ডিয়া এবং দেখো আপনা দেশ-এর মতো প্রচারাভিযানগুলি বর্তমানে দেশের গৌরবকে বিশ্বের সামনে তুলে ধরছে, পর্যটনের প্রচার করছে।”

প্রধানমন্ত্ৰীর কথায়, “বর্তমান সময়ে পর্যটন বাড়াতে চারটি বিষয় জরুরি। প্রথমত পরিচ্ছন্নতা- আগে আমাদের পর্যটন স্থান, পবিত্র তীর্থস্থানগুলি অস্বাস্থ্যকর ছিল। স্বচ্ছ ভারত অভিযান এই চিত্র পাল্টে দিয়েছে। পর্যটন বাড়ানোর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সুবিধা। তবে সুযোগ-সুবিধার পরিধি শুধুমাত্র পর্যটন স্থানে সীমাবদ্ধ থাকলে চলবে না। যাতায়াতের সুবিধা, ইন্টারনেট, সঠিক তথ্য, চিকিৎসা-সমস্ত ধরনের ব্যবস্থা থাকতে হবে। এই লক্ষ্যে দেশেও চলছে সর্বাত্মক কাজ। পর্যটন বৃদ্ধির জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল সময়। এখন টোয়েন্টি-টোয়েন্টির যুগ। মানুষ ন্যূনতম সময়ে সর্বোচ্চ স্থান কভার করতে চায়।” এরপর প্রধানমন্ত্রী বলেছেন, “পর্যটন বাড়াতে চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের চিন্তাভাবনা। আমাদের চিন্তাভাবনা উদ্ভাবনী ও আধুনিক হওয়া প্রয়োজন। একইসঙ্গে আমাদের প্রাচীন ঐতিহ্য নিয়ে আমরা কতটা গর্বিত, সেটাও অনেক গুরুত্বপূর্ণ।” মোদী বলেছেন, “আমার ক্ষেত্রে ভোকাল ফর লোকালে পর্যটনই আসে। বিদেশ যাওয়ার পরিকল্পনা করার আগে, আগে সিদ্ধান্ত নিন ভারতের ১৫-২০টি বিখ্যাত স্থানে যাবেন। দেশকে যদি সমৃদ্ধ করতে হয়, তাহলে এই পথেই চলতে হবে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top