News Flash

  • Home
  • Uncategorized
  • কিছু মানুষ দেশপ্রেম ও বলিদান বোঝে না, কেন্দ্রকে বিঁধলেন রাহুল গান্ধী
Image

কিছু মানুষ দেশপ্রেম ও বলিদান বোঝে না, কেন্দ্রকে বিঁধলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): নরেন্দ্র মোদীর সরকারকে ফের বিঁধলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার রাহুলের তোপ দাগার কারণ হল, দিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা। শুক্রবার এই অগ্নিশিখা স্থানান্তরিত হচ্ছে নবনির্মিত ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ। তা নিয়েই কেন্দ্রকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। শুক্রবার রাহুল টুইট করে লিখেছেন, কিছু মানুষ দেশপ্রেম ও বলিদান বোঝে না।

রাহুল গান্ধী এদিন টুইটে লেখেন, ‘‌এটা অত্যন্ত দুঃখের কথা যে, আমাদের বীর জওয়ানদের জন্য যে অমর জওয়ান জ্যোতি জ্বলন্ত, সেটা নিভিয়ে দেওয়া হবে। কিছু মানুষ দেশপ্রেম এবং বলিদান বোঝে না। তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের সেনাদের জন্য অমর জওয়ান জ্যোতি আবার প্রজ্বলিত করব।’‌ যদিও, সরকারি সূত্রে জানা গিয়েছে, নিভিয়ে দেওয়া হচ্ছে না অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা, বরং একত্রিত করা হচ্ছে জাতীয় যুদ্ধ স্মারকের শিখার সঙ্গে।

উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর শহিদ ভারতীয় জওয়ানদের স্মৃতিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠা করেছিলেন অমর জওয়ান জ্যোতি। ১৯৭২ সালের ২৭ জানুয়ারি ইন্দিরা গান্ধী এই স্মৃতিসৌধের উদ্বোধন করেছিলেন। যেখানে সর্বক্ষণ জ্বলে আগুনের শিখা। ঠিকানা বদল করে এবার তা নিয়ে যাওয়া হচ্ছে ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top