News Flash

Image

দুর্ঘটনায় নিহত এক

মোহনপুর, ২১ জানুয়ারি : রাজ্যে পথ দুর্ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। দুর্ঘটনা রোধে প্রশাসনের তরফ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা কোনভাবেই সম্ভব হচ্ছে না। শুক্রবার ভোররাতে মোহনপুরের তুলাবাগান চৌমুহনী এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়ির বাউন্ডারি ভেঙ্গে বসতঘরে ধাক্কা লেগে উল্টে যায়। তাতে অবশ্য হতাহতের কোনো খবর নেই। পরিবারের লোকজনরা গভীর রাতে বিকট আওয়াজ শুনে ঘুম থেকে উঠে লক্ষ্য করেন বাড়ির ভিতরে একটি গাড়ি উল্টে পরে রয়েছে। সঙ্গে সঙ্গে তারা দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনী ছুটে এসে তৎপরতা চালালেও সেখান থেকে কাউকে উদ্ধার করতে পারেননি। আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার পর গাড়ির চালক সেখান থেকে গা ঢাকা দিয়েছে। দুর্ঘটনায় বাড়ির  বাউন্ডারি ওয়াল সহ অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম সুকুমার দাস।


এদিকে, রাজধানী আগরতলা শহরের প্রতাপগড়ের মেড্ডা চৌমুহনী এলাকায় বাইক দুর্ঘটনায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে। আহত যুবকের নাম মোহম্মদ রহিম। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। আহত যুবকের বাড়ি দক্ষিণ রামনগর এলাকায় বলে জানা গেছে। বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে। ঊনকোটি জেলার কৈলাশহর এর সিংগির বিল এলাকায় বাইক দুর্ঘটনায় আহত এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম দীপঙ্কর দাস।ঘটনার বিবরণে জানা যায় কৈলাশহর এর সিংগির বিল এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছিল দীপঙ্কর দাস। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সঙ্কটজনক সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে দীপঙ্কর দাস নামে ওই যুবক।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top