News Flash

Image

দুর্ঘটনায় মৃত এক, আহত দুই

বিরাশি মাইল, ২১ জানুয়ারি : বাইক দূর্ঘটনায় মৃত এক, আহত হয়েছেন দুই জন। ঘটনা লংতরাইভ্যলী মহকুমার মনু থানার অন্তর্গত নালকাটা জাতীয় সড়কে। মৃত যুবকের নাম সান্ধ্যারাই রিয়াং(২৫)। আহতরা হলেন সূর্যরাম  রিয়াং(৩০) ও শচীন্দ্র দেববর্মা (২৭)। প্রত্যেকের বাড়ি মনু থানার অন্তর্গত রমনি রিয়াং পাড়ায়।


ঘটনার বিবরণে জানা গেছে, নম্বর বিহীন পালসার বাইক নিয়ে তিনজন বিরাশি মাইল থেকে নিজবাড়ী রমণী রিয়াং পাড়ায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। নালকাটা এলাকায় আসলে গতি হারিয়ে বাইকটি দুর্ঘটনাগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মনু থানার পুলিশ ও দমকল বাহিনী। ঘটনাস্থলেই মারা যায় সান্ধ্যারাই রিয়াং। তাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মনু হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আহতদের প্রথমে মনু হাসপাতালে নিয়ে আসা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক  হওয়া কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top