News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের প্রগতিতে প্রাণবন্ত অবদান রাখছে মণিপুর, মেঘালয় ও ত্রিপুরা : প্রধানমন্ত্রী
Image

ভারতের প্রগতিতে প্রাণবন্ত অবদান রাখছে মণিপুর, মেঘালয় ও ত্রিপুরা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): স্থাপনা দিবসে উত্তর-পূর্বের তিন রাজ্য মণিপুর, মেঘালয় ও ত্রিপুরার জনগণকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতের প্রগতিতে প্রাণবন্ত অবদান রাখছে মণিপুর, মেঘালয় ও ত্রিপুরা। এই তিন রাজ্যের নিরন্তর প্রগতি কামনা করছি। ২১ জানুয়ারি দিনটি ভারতের উত্তর-পুয়ের্বাঞ্চলের তিনটি রাজ্য মণিপুর, মেঘালয় ও ত্রিপুরার প্রতিষ্ঠা দিবস।

১৯৭১-এর উত্তর-পূর্বাঞ্চল (পুনর্গঠন) আইনের অধীনে এই তিনটি রাজ্য ১৯৭২ সালের ২১ জানুয়ারি পূর্ণ রাজ্যে উন্নীত হয়। স্থাপনা দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে উত্তর-পূর্বাঞ্চলের এই তিনটি রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে নিজের মনের ভাব ব্যক্ত করে প্রধানমন্ত্রী লিখেছেন, “নিজ নিজ রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরার জনগণকে শুভেচ্ছা। এই রাজ্যগুলি ভারতের উন্নয়নে প্রাণবন্ত অবদান রাখছে। রাজ্যগুলির নিরন্তর উন্নতির কামনা করছি।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top