News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত মহাসাগর ও ওমান সাগরে যৌথ সামরিক মহড়া ইরান-রাশিয়া-চিনের
Image

ভারত মহাসাগর ও ওমান সাগরে যৌথ সামরিক মহড়া ইরান-রাশিয়া-চিনের

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.) : যৌথ সামরিক মহড়া শুরু করছে ইরান, রাশিয়া ও চিন। শুক্রবার থেকে ভারত মহাসাগর এবং ওমান সাগরের অংশবিশেষে এই নৌমহড়া শুরু হচ্ছে। ভারত মহাসাগর ও ওমান সাগরে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে এই নৌমহড়ার আয়োজন করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ‘২০২২ মেরিন সিকিউরিটি বেল্ট’ নামের এ মহড়ায় ইরান, রাশিয়া ও চিনের মেরিন এবং এয়ারবোর্ন ইউনিট অংশ নেবে। মহড়ার মুখপাত্র রিয়ার এডমিরাল মোস্তফা তাজউদ্দিন জানিয়েছেন, ইরান, রাশিয়া ও চিনের অংশগ্রহণে এটি হচ্ছে তৃতীয় মহড়া এবং ভবিষ্যতেও এমন মহড়া অব্যাহত থাকবে। আজকের এ মহড়ার মূল স্লোগান হচ্ছে “শান্তি ও নিরাপত্তার জন্য ঐক্য” যা সমুদ্রের ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হবে। তিনি জানান, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং তিন দেশের মধ্যে বহুপক্ষীয় সহযোগিতা প্রতিষ্ঠা করাই এই মহড়ার লক্ষ্য। এছাড়া এ মহড়ার অন্য লক্ষগুলো হল- বিশ্ব শান্তি, সমুদ্র নিরাপত্তার প্রতি তিন দেশের যৌথ সমর্থন, জলদস্যুদের বিরুদ্ধে লড়াই, আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা, সমুদ্র সন্ত্রাসবাদ মোকাবিলা এবং বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার কৌশলগত অভিজ্ঞতা ও তথ্য বিনিময়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top