News Flash

  • Home
  • Uncategorized
  • সোমনাথ মন্দিরের কাছে নতুন সার্কিট হাউসের উদ্বোধন, উপকৃত হবেন পুণ্যার্থীরা
Image

সোমনাথ মন্দিরের কাছে নতুন সার্কিট হাউসের উদ্বোধন, উপকৃত হবেন পুণ্যার্থীরা

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): পুণ্যার্থীদের সুবিধার্থে গুজরাটের সোমনাথ মন্দিরের কাছে নতুন সার্কিট হাউসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বেলা এগারোটা নাগাদ দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নতুন সার্কিট হাউসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা এগারোটা নাগাদ ভার্চুয়ালি রিমোটের বোতাম টিপে নতুন সার্কিট হাউসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

এদিন নতুন সার্কিট হাউসের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “বিগত ৭ বছর ধরে পর্যটনের সম্ভাবনাকে উপলব্ধি করতে নিরলসভাবে কাজ করে চলেছে দেশ। পর্যটন কেন্দ্রগুলির উন্নয়ন শুধুমাত্র সরকারি প্রকল্পের অংশই নয়, জনসাধারণের অংশগ্রহণেরও অভিযান।” প্রধানমন্ত্রী বলেছেন, “যে পরিস্থিতিতে সোমনাথ মন্দির ধ্বংস হয়েছিল এবং মন্দির সংস্কারে সর্দার বল্লভভাই প্যাটেল যে প্রচেষ্টা করেছিলেন, উভয়ই আমাদের জন্য একটি বড় বার্তা। আমাদের দেশের অর্থনীতিতে পর্যটনের অবদান অনেক বড়।”

উল্লেখ্য, প্রতি বছরই দেশ ও বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা গুজরাটের সোমনাথ মন্দিরে যান। বর্তমান সরকারি সুযোগ-সুবিধা মন্দির থেকে অনেক দূরে হওয়ার কারণে নতুন সার্কিট হাউসের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। সোমনাথ মন্দিরের কাছে অবস্থিত এই সার্কিট হাউস তৈরি করতে খরচ হয়েছে ৩০ কোটি টাকারও বেশি। ভিআইপি এবং ডিলাক্স রুম, কনফারেন্স রুম, অডিটোরিয়াম হল-সহ আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই সার্কিট হাউসে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top