News Flash

  • Home
  • Uncategorized
  • গ্যাসের সমস্যায় তেলিয়ামুড়ায় ভোগান্তির শিকার যান চালকরা
Image

গ্যাসের সমস্যায় তেলিয়ামুড়ায় ভোগান্তির শিকার যান চালকরা

তেলিয়ামুড়া, ২১ জানুয়ারি : টিএনজিসিএলের বদন্যয়তায় তেলিয়ামুড়া সিএনজি ফিলিংস্টেশনে এসে চরম ভোগান্তির শিকার অটো চালক সহ অনান্য যানবাহনের চালকরা। অভিযোগের তীর তেলিয়ামুড়া মহকুমার হাওয়াই বাড়িস্থিত একমাত্র সিএনজি ফিলিংস্টেশনের বিরুদ্ধে।  অভিযোগ দীর্ঘদিনের। জানালেন সিএনজি সুবিধাভোগী অটো সহ অন্যান্য যানবাহনের চালকরা। বিশেষ করে অটো চালকদের সমস্যা  চরম আকার ধারণ করেছে।


ফিলিংস্টেশনে আসা অটো চালকদের অভিযোগ, সিএনজির জন্য রাত ৩:৩০ মিনিটে এসে দীর্ঘ লাইন ধরেও সকাল ১১:০০ টা বেজে যায় তবু তাদের সিএনজি মেলেনা। তাছাড়া যে পরিমান গ্যাস পাওয়ার কথা সে পরিমান গ্যাস পাচ্ছেন না। পুরোনো প্রেসার মেশিন দিয়ে সিএনজি প্রদানের ফলে চালকরা প্রেসার পাচ্ছেন না। আক্ষেপের সুরে জনৈক অটো চালক জানান, তাদের রুজি রোজগারের একমাত্র সম্বল এই অটো। কিন্তু দীর্ঘ লাইন ধরে ছয়-সাত ঘণ্টা অপেক্ষার পর সিএনজি ফিলিং করে গাড়ি নিয়ে বেরিয়ে তাদের আর গাড়ি চালিয়ে রোজগার করাটা সম্ভব হয় না। সব মিলিয়ে বলা চলে মহকুমার একমাত্র সিএনজি ফিলিংস্টেশনে এসে চরম ভোগান্তির শিকার অটোচালক সহ বিভিন্ন যানবাহন চালকরা।


তাছাড়া গাড়ি চালিয়ে রোজগার করা পর্যন্ত দায় হয়ে দাঁড়িয়েছে তাদের। অন্যদিকে এবিষয়ে হাওয়াইবাড়িস্থিত সিএনজি ফিলিং স্টেশনটির অপারেটর বিরাজ দাস জানান, অফিশিয়াল ভাবে নাকি সকাল ৬ টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত সিএনজি ফিলিংস্টেশনটি যান চালকদের পরিষেবা প্রদান করা হয়। আর ফিলিংস্টেশনে সিএনজি দেওয়ার সময়সীমা কর্তৃপক্ষ ঠিক করে দেয় বলে জানায় ফিলিংস্টেশনের অপারেটর। এখন দেখার বিষয় উর্ধতন কর্তৃপক্ষ যান চালকদের সমস্যা দূরীকরণে কি পদক্ষেপ গ্রহণ করেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top