News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার থাবায় ভারতের অনুর্ধ্ব ১৯ দলে ডাক পেলেন বাংলার অভিষেক
Image

করোনার থাবায় ভারতের অনুর্ধ্ব ১৯ দলে ডাক পেলেন বাংলার অভিষেক

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.) : করোনা হানা ভারতের অনূর্ধ্ব ১৯ দলে। করোনা আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ক্যাপ্টেন যশ ধূল-সহ ৬ জন ক্রিকেটার। একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলে সুযোগ পেলেন বাংলার অভিষেক পোড়েল । টুর্নামেন্টে এমন পরিস্থিতি দলকে সমস্যায় ফেলতে পারে আঁচ করেই বিসিসিআইয়ের তরফে পাঁচজন রিজার্ভ ক্রিকেটারকে ক্যারিবিয়ানে পাঠানো হচ্ছে। এই পাঁচজন ক্রিকেটারের মধ্যে দলে সুযোগ পেয়েছেন বাংলার উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েল। বাকি চার ক্রিকেটার হলেন উদয় শরণ, রিশিথ রেড্ডি, অংশ গোসাই এবং পিএম সিং রাঠোর।

আয়ারল্যান্ড ম্যাচের আগেই ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক যশ ধুলসহ হাফ ডজন ক্রিকেটার করোনার কবলে পড়েন। আইরিশদের বিরুদ্ধে কোনোক্রমে ১১ জন নিয়ে মাঠে নেমে ম্যাচ জিততে তেমন অসুবিধা না হলেও, টুর্নামেন্টে এমন পরিস্থিতি দলকে সমস্যায় ফেলতে পারে আঁচ করেই বিসিসিআইয়ের তরফে একেবারেই সঙ্গে সঙ্গেই এই ক্রিকেটারদের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাঠানোর ব্যবস্থা নিয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। তিনি জানান, ‘হ্যাঁ, ভারতীয় বোর্ড পাঁচজন রিজার্ভ ক্রিকেটারকে ক্যারিবিয়ানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ওদের ওখানে পৌঁছে ছয়দিন নিভৃতবাসে কাটাতে হবে। তবে আশা করছি দল নিজেদের গ্রুপে শীর্ষে শেষ করবে এবং ২৯ জানুয়ারি কোয়ার্টার ফাইনালের আগে সকলে সুস্থ হয়ে উঠবে।’

গ্রুপ পর্যায়ে ভারতের আর একটি ম্যাচ বাকি রয়েছে। ২২ জানুয়ারি উগান্ডার বিরুদ্ধে নিশান্ত সিন্ধুরা নিজেদের গ্রুপ পর্বের অন্তিম ম্যাচ খেলবে। সেই ম্যাচ জিততে ভারতের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। তবে আইসিসির নিয়ম অনুযায়ী ১৭ জনের স্কোয়াডে, ভারতের ছয়জন ক্রিকেটার বর্তমানে নিভৃতবাসে থাকায় একদম ১১ জন ক্রিকেটারই মাঠে নামার জন্য অবশিষ্ট রয়েছে, পরবর্তী পর্যায়ে যাতে এই সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই কারণেই বিসিসিআই রিজার্ভ ক্রিকেটারদের আগেভাগে পাঠিয়ে রাখছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top